

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) তাদের অ্যাকাউন্টস বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৫ অক্টোবর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ পদে আবেদনের জন্য প্রার্থীর অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরুর তারিখ: ১৫ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর ২০২৬
- আবেদনের মাধ্যম: অনলাইন
- কর্মস্থল: ঢাকা
- শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ
- অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে পদের দায়িত্ব, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নিন।
আবেদন ও বিস্তারিত বিজ্ঞপ্তি: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন "বিডিজবস ডটকমে" https://www.bdjobs.com। আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন লিংক ও শর্ত যাচাই করে নেবেন।